Friday, June 26, 2026

কেস দেবেন না প্লীজ

 সব সংলাপ কাল্পনিক ...


-ইয়ে, বলছিলাম যে স্যার ... শুনলাম পাসপোর্ট নাকি ভারতীয় নাগরিকত্ব-র প্রমাণ নয়...

_ঠিকই শুনেছেন, ওটা শুধু মাত্র বিদেশ ভ্রমণে সাহায্য করবে, আমাদের তেমন মনে হলে ওটাকে কেড়েও নিতে পারি।

-তাহলে পাসপোর্ট দেখিয়ে, SIR এ অংশগ্রহণ করে ভোটার কার্ড যে রিনিউ করে নিলাম, সেটা তো নিশ্চই প্রমাণ করবে যে আমি ভারতীয় নাগরিক ? ১৯৯৪ সাল থেকে ভোটার কার্ড দিয়ে যে ভোট দিয়ে যাচ্ছি ?

_ধুর মশাই, আপনি ওটা দিয়ে এটাই প্রমাণ করতে পারবেন যে আপনি ভোট দিতে পারেন ...

-আধার কার্ড তো রয়েছে ... সব কে পাস, সব কে পেহচান?? ওটা তো প্রমাণ করবে যে আমি ভারতীয় ?

_কে বলেছে আপনাকে ? ওটা শুধু প্রমাণ দেবে আপনার নাম "অমুক চন্দ্র তমুক" আর আপনার বাড়ির ঠিকানা "হুই হোথাকে" ...

-রেশন কার্ড রয়েছে যে 50 বছর ধরে ?

_ হ্যাঁ, তো ? ওটা দিয়ে শুধু আপনি চাল, ডাল, চিনি, কেরোসিন পাবেন ... ওটা তো সবাইকে ঢালাও দেওয়া আছে।

-প্যান কার্ড ? সেটা দিয়ে কাজ চলবে না ? 

_ক্ষেপেছেন আপনি ? ওটা আপনার ট্যাক্স আর ব্যাংকের হিসাব রাখার জন্যে । আপনার কাছে কত টাকা আছে, ঠিক মতন ট্যাক্স দিচ্ছেন কি না সেটার হিসেব রাখার জন্য।

-ক্লাস 10 পাস করার সার্টিফিকেট তো আছে ?

_সে তো লোকে বাইরে থেকে এসে এখানে স্কুলে ভর্তি হয়ে পাস করছে। কেন ? আপনার ভাইপোই তো বিলেতের স্কুল থেকে পাস করেছে, তাই বলে কি সে বিলেতের নাগরিক হয়ে গেলো ?

-ভাইপোর কথা আবার কোথা থেকে এলো ?

_স্যোশাল মিডিয়ায় ছবি দিয়েছিলেন, পাড়ায় সবাই জানে, বাদ দিন !

-আমার বার্থ সার্টিফিকেট তো আছে, কলকাতায় জন্ম , ওই আপনাদের লিমিট 1950 থেকে 1987 এর মধ্যেই... তাহলে তো প্রমাণ হয়ে গেলো যে আমি ভারতীয় ?

_ সেকু বা মাকু আমলে তো ? ওই সময় তো টাকা ফেললেই সার্টিফিকেট তৈরি হয়ে যেত !! ওটাকেও পাত্তা দেওয়া যাবে না!!

- আমি যে পিএফ ভরছি 30 বছর ধরে ?

_ তো ??

- আমার বাবা সেনা বাহিনীতে ছিলেন , আমি নৌ বাহিনীতে আছি , সেটাকে ধরবেন না ?

_ তাই নাকি ? জয় হিন্দ !!! কিন্তু তবুও তা দিয়ে আপনি যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করা যাবে না...

- শুনলাম যে NRC করলে নাকি প্রমাণ হয়ে যাবে যে আমি ভারতীয় নাগরিক কি না ?

_হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, তবে সেটা করতে এখনও অনেক অনেক দেরি...

- তাহলে কি করে প্রমাণ করবো যে আমি ভারতীয় নাগরিক ?

_ আপনি কি সেকু বা মাকু বা তিনু?

- না, না ... আমার সেরকম কিছু নেই !!

_ এক কাজ করুন তাহলে, আমাদের দলে যোগ দিন । আমাদের নামের মধ্যেই ভারতীয় আছে, তারপরে দেখবো আপনার গায়ে হাত দেয় কোন শা... ইয়ে, ফর্ম দেবো ?


সব চরিত্র কাল্পনিক, সব ডায়লগ কাল্পনিক ... কেস দেবেন না প্লীজ 😀😀

No comments: